বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

করোনা সচেতনতায় গ্রামে গ্রামে এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রাণঘাতি করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতে গ্রামে গ্রামে ঘুরছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। পাশাপাশি নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দিচ্ছেন মাস্ক।
গত বৃহস্পতিবার গতকাল শুক্রবার হবিগঞ্জ সদর উপজেলা, শায়েস্তাগঞ্জ উপজেলা, শায়েস্তাগঞ্জ পৌরসভা এবং হবিগঞ্জ পৌরসভায় সকাল থেকে রাত পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যান তিনি।
সংসদ সদস্য হ্যান্ড মাইক হাতে রাস্তায় দাঁড়িয়ে এবং গাড়িতে বসে পেশাজীবীসহ সব শ্রেণী-পেশার মানুষকে বাড়ি থেকে বের না হওয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনার কথা তুলে ধরেন। পাশাপাশি অস্বচ্ছল মানুষদের হাতে তুলে দেন একটি করে মাস্ক।
এ ব্যাপারে এমপি আবু জাহির বলেন, বিশ^ব্যাপি মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস। এ থেকে পরিত্রাণ পেতে হলে জনসচেতনতা প্রয়োজন। করোণা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সরকারি নির্দেশনা অনুসরণের বিকল্প নেই। সরকার সাধারণ জনগণকে সবধরণের সহযোগিতা করবে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com