বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মূল্য বৃদ্ধির কারণে চুনারুঘাট কাঁচাবাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৫৪৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ অযথা মূল্য বৃদ্ধির কারণে চুনারুঘাটে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছেন।
বুধবার সকালে হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে চুনারুঘাট পৌরশহরের কাঁচাবাজারে অভিযান চালানো হয়। এসময় নিয়মের চেয়ে বেশি দামে বিক্রি করায় চুনারুঘাট কাঁচাবাজারে আলুর আড়তে ৮হাজার, মুদির দোকানে ৩হাজার ও উপজেলার শাকির মোহাম্মদ বাজারে দুই দোকানকে ২হাজার জরিমানা করা হয়।
সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, করোনা ভাইরাসের অজুহাতে কিছু অসাধু ব্যাবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় ও মূল্য তালিকা না থাকায় ১৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে ৪০-৪৫টাকা করে পেঁয়াজ বিক্রির কথা থাকলেও ব্যাবসায়ীরা ৫০-৫৫টাকা করে বিক্রি করছেন। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com