বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচঙ্গে করোনা প্রতিরোধে আসুশিকস এর লিফলেট বিতরণ ও সাবান বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত গনসচেতনতায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতি (আসুশিকস) এর উদ্যোগে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফেরদৌস করিম আখনজীর সহযোগিতায় হাত ধোঁয়া, লিফলেট বিতরণ ও দরিদ্রদের মাঝে সাবান বিতরণ করা হয়েছে। আজ সকালে আতুকুড়া বাজারে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম ও ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সামছুল হক আখজীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মহিবুল হোসেন উজ্জলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সহ-সভাপতি সাংবাদিক এসএম সুরুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন হেলাল মিয়া, হরেকৃষ্ণ, নূরুজ্জামান নূর, শিপন মিয়া, আশাদুর রহমান, সমীরণ দাস, প্রভাংশু দাস, অপূর্ব চক্রবর্তী, সাইফুল ইসলাম ২, মোঃ শরীফুল আখঞ্জী (শান্ত), শেখ সোহাগ, রিয়াজ আখঞ্জী, কাজী শেফাজ্জুল মিয়া, আশিক আহমেদ, তৌহিদুল হক আখঞ্জী, মনিরুল ইসলাম, তুহিন মিয়া, ছাদেক আলী আখঞ্জী, নুরুজ আলী, হাসানুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, মরনব্যাধি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে গনসচেতনতায় সকলকে এগিয়ে আসতে হবে। আসুশিকস দীর্ঘদিন ধরে অত্র এলাকায় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড করে যাচ্ছে। বিশেষ করে সংগঠনের প্রতিষ্ঠান সভাপতি বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস করিম আখনজী ফ্রান্সে বসবাস করলেও এলাকার মানুষের প্রতি মায়া, মমতা থাকায় তিনি সুখ দুঃখে পাশে দাঁড়াচ্ছেন। এজন্য তিনি আসুশিকস’র সকল নেতৃবৃন্দসহ সাংবাদিক ফেরদৌস করিম আখনজীকে অভিনন্দন জানান। পরে সংগঠনের নেতৃবৃন্দ পরে আতুকুড়া-সুবিদপুর ও করিমনগর গ্রামে লিফলেট ও সাবান বিতরণ করেন। এছাড়া গ্রামের বিভিন্ন স্থাপনা ও পরিবহনগুলো মেশিন দিয়ে স্পে করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com