রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে কলেজ অধ্যক্ষের বাড়িতে দূধর্ষ ডাকাতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৪৮৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়ার বাড়িতে দূধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। অধ্যক্ষ মোহন মিয়া জানান, রাত দেড়টার দিকে ১৫/২০ জনের একদল ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সবাইকে বেঁধে ফেলে। পরে ঘরে রক্ষিত ৪০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণ, এলইডি টিভি, ৪টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে সোমবার সকালে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন ও মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র পুলিশ সুপার নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে খোজ খবর নেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com