শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন দিবস আজ

  • আপডেট টাইম রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৭১৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ আজ ২২ মার্চ রবিবার নবীগঞ্জে মহান স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস। প্রতি বছরই ওই দিনটি অনেকটা নিরবে অতিবাহিত হয়। মাঝে মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীনতার পতাকা উত্তোলনকারী তৎকালীন ছাত্রনেতা আব্দুর রউফ উক্ত দিবসটি উদযাপন করে আসছেন।
২০১৫ সালে ঝাকজমকপূর্ণভাবে দিবসটি উদযাপিত হলেও এ পর্যন্ত আর কোন অনুষ্টানের খবর পাওয়া যায়নি। ১৯৭১ সালের এই দিনে সকাল ১০ টায় নবীগঞ্জের ডাকবাংলো প্রাঙ্গণে তৎকালীন ছাত্রলীগ ঢাকা মহাখালী আঞ্চলিক কমিটির সভাপতি ও ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুর রউপ সঙ্গীয় ছাত্রনেতা শাহাবুদ্দিন ও কামাল আহমদসহ সহযোদ্ধাদের নিয়ে আনুষ্টানিকভাবে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন।
এ ব্যাপারে তিনি বলেন, তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ২৩ মার্চ (১৯৭১) সারা দেশে স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের ঘোষনা থাকায় সহপাটিসহ জাতীয় পতাকা সাথে নিয়ে নবীগঞ্জে আসি এবং মরহুম জননেতা আব্দুল আজিজ চৌধুরীর বাসভবনে বসে নবীগঞ্জে ১৯৭১ সালের ২২ মার্চ পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয়া হয়। সেই অনুযায়ী নবীগঞ্জের ডাকবাংলায় পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেই ঢাকায় ফিরে যেতে হয়েছিল।
ওই পতাকা উত্তোলন অনুষ্টানে তৎকালীন সময়ে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন ডাঃ নিম্বরুর রহমান চৌধুরী, আলহাজ্ব হিরা মিয়া, আব্দুস ছুবান মাষ্টার, আব্দুল হক চৌধুরী, আব্দুস ছালাম, রামদয়াল ভট্রার্চায্য, আজিজুর রহমান ছুরুক মিয়া, চারু চন্দ্র দাশ, মাষ্টার আব্দুল মতিন চৌধুরী, মিহির কুমার রায় মিন্টু ও আবু ছালেহ চৌধুরীসহ অনেক নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com