রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

রিচি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০০ বছর পুর্তি উদযাপন কমিটির সমাপনী সভা ॥ আয়-ব্যয় অনুমোদন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৬৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রিচি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০০ বছর পুর্তি উদযাপন কমিটির সমাপনী সভা গতকাল রিচি হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সকল উপ কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন। উদযাপন কমিটির সভাপতি ডাঃ মোঃ জিতু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আয়-ব্যয়ের হিসাব প্রদান করা হয়। অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় ও প্রবাসীদের অনুদান, স্মরণিকার বিজ্ঞাপন ও রেজিষ্ট্রেশন বাবৎ মোট আয় হয় ৭ লাখ ২০ হাজার ৫শ টাকা, ব্যয় হয়েছে ৭ লাখ ১২ হাজার ৭৮৬ টাকা। উদ্বৃত্ত ৭ হাজার ৭১৪ টাকা। উদ্বৃত্ত টাকার সাথে সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ব্যক্তিগত ভাবে আরো ২ হাজার ৩শ টাকা অনুদান প্রদান করে মোট ১০ হাজার টাকা এক হতদরিদ্র শিশুর চিকিৎসা ও এক অসহায় বৃদ্ধাকে প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে উপরোক্ত হিসাব অনুমোদন করা হয়।
সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন, রিচি যুব সংঘের সহ-সভাপতি মোঃ বরকত আলী, জাতীয় গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক আব্দুল মোছাব্বির, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, আব্দুল মন্নান, আব্দুর রশিদ, গোলাম রব্বানী, আব্দুর রশিদ খেলু, কণ্ঠশিল্পী আকরাম আলী, কাজী আব্দুল মতিন, কাজল আহমেদ, শফিউল্লাহ, রকিবুল ইসলাম, মোশাহিদ আলম, এডঃ আব্দুল ওয়াহিদ মনির, সাদিকুর রহমান মুকুল, আব্দুল হক প্রমুখ।
সভায় অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়ন সহযোগিতা করায় এডঃ মোঃ আবু জাহির এমপিসহ গ্রামের মুরুব্বী, ইংল্যান্ড-আমেরিকা-ডুবাই-কুয়েত-কাতারসহ বিভিন্ন দেশে অবস্থানরত রিচি গ্রামের প্রবাসীগণ এবং স্মরণিকায় বিজ্ঞাপনদাতাগণসহ সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com