মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

করোনা ভাইরাস ॥ লাখাইয়ে বর-কনেসহ পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টিনে

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৫২৮ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার করাব গ্রামের এক যুবক ফ্রান্স থেকে দেশে ফিরে সরকারি নির্দেশনা না মেনে বিয়ে করে বিপাকে পড়েছে। ওই যুবকের বিয়ের খবর জানতে পেরে তার ওয়ালিমা অনুষ্টান বন্ধ করে দিয়েছে প্রশাসন। নব বিবাহিত দম্পতিসহ পরিবারের সদস্যদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রদান করেছে প্রশাসন। অন্যথায় তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।
লাখাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকার জানান প্রবাসী গত ১১ ই মার্চ ফ্রান্স থেকে দেশে আসেন। ওই সময় থেকে ২ সপ্তাহ পর্যন্ত তার বধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও গত সোমবার তিনি বিয়ে করেন একই উপজেলার জিরুন্ডা গ্রামে। গতকাল মঙ্গলবার দুপুরে মাসুক মিয়ার বাড়িতে ছিল তাদের ওয়ালিমা অনুষ্ঠান। উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পারে। মঙ্গলবার সকালে করাব গ্রামে গিয়ে স্বামী-স্ত্রীসহ পরিবারের সবাইকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে ওয়ালিমা অনুষ্ঠান ও বাতিল করা হয়েছে।
তিনি আরো জানান, প্রবাসী ও তার পরিবারের লোকজন সঠিকভাবে হোম কোয়ারেন্টিনে থাকছে কিনা তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com