বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মুজিববর্ষ উপলক্ষে হবিগঞ্জ পৌর ভবনে বঙ্গবন্ধু’র ম্যুরাল উন্মোচন

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মুজিববর্ষ উপলক্ষে হবিগঞ্জ পৌরভবনে বঙ্গবন্ধু’র ম্যুরাল উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় হবিগঞ্জ পৌরসভা কার্যালয় প্রবেশের পাশে বঙ্গবন্ধুর ম্যুরালের ফলক উন্মোচন করেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। ফলক উন্মোচনকালে এক সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের স্থানীয় সরকারের উপজেলা, পৌরসভাগুলোতে বঙ্গবন্ধু’র ম্যুরাল স্থাপন করা হচ্ছে। তিনি হবিগঞ্জ যথাযথ স্থানে ম্যুরাল স্থাপন করায় পৌর পরিষদকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ নূরুল ইসলাম, পৌর মেয়র মোঃ মিজানুর রহমান, পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, দীলিপ দাস, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা পাল, পৌরসচিব ফয়েজ আহমেদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com