বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লস্করপুর রেলস্টেশনে পুত্র সন্তানকে গলাটিপে হত্যা

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৬১৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার লস্করপুর রেলস্টেশনে এনামুল হক শাকিল (৭) নামে শিশু সন্তানকে গলাটিপে হত্যা করেছে ইমান আলী নামে এক পিতা। গতকাল রোববার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান-নেশাগ্রস্ত পিতা সন্তানকে গলাটিপে হত্যা করেছে। এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে লস্করপুর রেলস্টেশনের পরিত্যক্ত কোয়ার্টারে এঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে, তবে এঘটনা কাউকে আটক করা হয়নি। নিহতের পিতা পলাতক রয়েছে। নিহত শাকিলের ছোট ভাইয়ের বরাত দিয়ে স্থানীয় ওয়ার্ডের মহিলা মেম্বার রাজিয়া আক্তার বলেন, রাতে নেশাগ্রস্ত ইমান আলীর সাথে স্ত্রীর ঝগড়া হয়। মুলত এঘটনা ঘটনাকে কেন্দ্র করেই সন্তান হত্যার ঘটনা হতে পারে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, গত মধ্যরাতে লস্করপুর রেলস্টেশনে পিতার হাতে সন্তান হত্যার ঘটনাটি শুনেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com