বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরের পৃথক স্থানে বিদ্যুৎপৃষ্টে ২ ব্যক্তি আহত

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৬১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় গতকাল রোববার দুপুরে তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, শহরতলীর এড়ালিয়া গ্রামের রফিক মিয়ার ছেলে জুনায়েদ মিয়া ও শহরতলীর রামপুর গ্রামের বাসিন্দা বনাই দাস। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের গ্রুপ লিডার আবু তাহের জানান, জুনায়েদ মিয়া নামে ওই যুবক শহরের ইনাতাবাদ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিল। এ সময় সে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এছাড়া বনাই দাস নামে অপর আরেক ব্যক্তি একইভাবে বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিঠুন রায় জানান, বিদ্যুৎস্পৃষ্ট আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের শরীরের অধিকাংশ স্থানে চামড়া উঠে গেছে। তবে তারা আশঙ্কা মুক্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com