বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচিতে অংশ নেয়ার আহবান জেলা আওয়ামীলীগের

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১৭ মার্চ মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর কর্মসূচিতে সকল নেতাকর্মীকে যোগদানের আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। এক প্রেসবিজ্ঞপ্তিতে তারা জানান, ১৭ মার্চ সকাল ৭টায় আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ করা হবে। এতে সকল নেতাকর্মী উপস্থিত থাকার পাশাপাশি সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পনের আহবান জানান। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী দপ্তর ও সংস্থার পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পণ করা হবে। নেতৃবৃন্দ একই সাথে সকল উপজেলা এবং সকল ইউনিটকে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com