বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু

  • আপডেট টাইম রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৬৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্টাতা যুগ্ম সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সাবেক সভাপতি, সাবেক যুগ্ম মহাসচিব ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুকে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। গতকাল ১২ মার্চ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি এবং মহাসচিব জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপির স্বাক্ষরিত এক পত্রে এ দায়িত্ব দেওয়া হয়। এ খবরে নবীগঞ্জ-বাহুবলের জাতীয় পার্টি অংঙ্গ ও সহযোগী নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু থাকে নির্বাচিত করায় দলের চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com