বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে জুয়ারীদের ধাওয়া দেয়ায় পুলিশ কর্মকর্তা অবরোদ্ধ

  • আপডেট টাইম রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সীমান্তবর্তী চৌমুহনী ইউনিয়নের বড়জ্বালা বাজারে মোবাইল ফোনে জুয়া খেলার অভিযোগে পুলিশ অভিযান চালানোর ঘটনায় এক পুলিশ পরিদর্শককে অবরুদ্ধ করা হয়। শুক্রবার রাতে উপজেলার চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জুয়া খেলা অবস্থায় কয়েক যুবককে মারধর করার অভিযোগ উঠে। মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মুর্শেদ আলম জানান, শুক্রবার বিকালে তিনি চৌমুহনী ইউনিয়নের বড়জাল বাজার এলাকার একটি গ্রামে অপমৃত্যু মামলার তদন্তের কাজে যান। সেখান থেকে সন্ধ্যায় ফেরার পথে বড়জাল বাজারের একটি ঘরে বসে বেশকিছু যুবক মোবাইল ফোনে জুয়া খেলছিল বলে খবর পান। তিনি একদল পুলিশ নিয়ে সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালাতে থাকে। এ সময় পুলিশ আটক করতে চাইলে কিছু ধস্তাধস্তি হয়। পরে তারা ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চৌমুহনী বাজারে একটি দোকানে অবস্থানকালে শতাধিক লোক মিছিলসহ এসে ইন্সপেক্টর মোর্শেদ আলমকে অবরুদ্ধ করে। কিছু সময় অবরুদ্ধ থাকার পর মোর্শেদ পিস্তল তাক করে গুলি চালাতে উদ্যত হলেও বাজারে অবস্থান করা গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হলে বিক্ষুব্ধ লোকজন চলে যায়। চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপন মিয়া সত্যতা নিশ্চিত করে জানান, একটি ভুল বুঝাবুঝি হয়েছে। বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। ব্যাপারে ইন্সপেক্টর মোর্শেদ আলম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত আছেন।
মাধবপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম দস্তগীর আহমেদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে হবিগঞ্জের সহকারি সিনিয়র পুলিশ সুপার মোঃ নাজিমউদ্দিন শনিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com