বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তানগর থেকে পইল আটঘরিয়া সড়ক মরহুম সৈয়দ আহমদুল হকের নামে নামকরণের ঘোষণা-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৭১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় সর্বজন শ্রদ্ধেয় ছিলেন সদর উপজেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। এই ন্যায় বিচারকের চলে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হয়েছে আমাদের। আজকের এই জনস্র্রোতই প্রমাণ করে হবিগঞ্জবাসী তাকে কতটা ভালবাসতেন। আসুন সকলে মিলে দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আল আমিন যেন এই গুণী ব্যক্তিকে বেহেশত নসীব করেন।
গতকাল শুক্রবার নামাজে জানাজা পূর্বে এসব কথা বলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ সময় তিনি শায়েস্তানগর থেকে পইল আটঘড়িয়া সড়কটি মরহুম সৈয়দ আহমদুল হকের নামে নামককরণের ঘোষণা দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাসহ জেলার বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তাসহ নানা শ্রেণী-পেশার লোকজন।
অপরদিকে গতকাল রাতে সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এমপি আবু জাহির মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com