বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে কুশিয়ারা নদীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৯১৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মোহাম্মদ মারুফ (১৭) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার ১৩ মার্চ সকালে শেরপুর ব্রীজের নিচে তাঁর ভাসমান লাশ পাওয়া গেছে। তিনি নারায়নগঞ্জের ফতুল্লা এলাকার পশ্চিমতল্লা গ্রামের মৃত দুলাল হোসেনের ছেলে। নিখোঁজ মারুফ চলতি বছরে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।
গত বৃহস্পতিবার দুপুরে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তরুণ সাঁতার দিয়ে নদীর মধ্যখানে চলে গিয়ে নিখোঁজ হন। পরে সিলেট ও ওসমাণীনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটসহ সিলেটের ফায়ার ব্রিগেডের ডুবুরী দল উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হন। শুক্রবার সকালে শেরপুর ব্রীজের নিচে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। স্থানীয় ও ফায়ার ব্রিগেড সূত্রে জানা যায়, ঢাকা থেকে মারুফসহ ২০ জনের একটি তাবলীগ জামাতের দল শেরপুরের দক্ষিণ পারের পুরান মসজিদে তাবলীগে আসেন। বৃহস্পতিবার মারুফসহ তাঁর অন্য দুই সহযোগী কুশিয়ারা নীতে গোসল করতে নেমে মারুফ সাতরিয়ে মাঝ নদীতে চলে গিয়ে নিখোঁজ হন। এ সময় মারুফের অন্য দুই সহযোগী সাঁতরিয়ে পারে উঠে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com