মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কম খরচে আন্তরিক সেবার নিশ্চয়তা নিয়ে ॥ হবিগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “কেয়ার মেডিকেল সার্ভিসেস”

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৭৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কম খরচে আন্তরিক সেবার নিশ্চয়তা নিয়ে হবিগঞ্জ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “কেয়ার মেডিকেল সার্ভিসেস”। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ শহরের নতুর পৌরসভা সড়কের বিসমিল্লাহ কমপ্লেক্স শায়েস্তানগরে মিলাদ-মাহফিল দোয়া ও আলোচনা সভার মাধ্যমে অত্যাধুনিক চিকিৎসা সেবামূলক এ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান সবুজ বলেন, শুধু ব্যবসার জন্যই নয়, মূলত মানবিক বিষয়টি মাথায় রেখেই “কেয়ার মেডিকেল সার্ভিসেস” এর যাত্রা শুরু করেছে। যেখানে সকল পরীক্ষায় থাকবে ৩০% ছাড়। যা হবিগঞ্জে চিকিৎসাসেবা ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত। এছাড়া থাকছে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, নেবুলাইজেশন, ব্লাড প্রেশার পরিমাপ, ওজন ও উচ্চতা নির্ণয়, অতিদরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং যাতায়াতে অপারগ রোগীদের বাসা থেকে সার্ভিস চার্জ ছাড়া ব্লাড কালেকশন ও ইসিজি করা।
সেই সাথে আছে নিয়মিত কনসালটেশন সার্ভিস ও সকল ধরনের স্বাস্থ্যসেবা পরীক্ষা। তিনি উন্নত বিশ্বের অত্যাধুনিক মেশিনে সঠিক মান অনুযায়ী রোগ নির্ণয়ের জন্য সবাইকে “কেয়ার মেডিকেল সার্ভিসেস” হবিগঞ্জে এ আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ, মাদার কেয়ার জেনারেল হাসপাতালের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম রাজ্জাক চৌধুরী, কাউন্সিলর শেখ উম্মেদ আলী শামীম, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মহিবুর রহমান, সিলেট ভয়েস ডট কম এর সম্পাদক সৈয়দ রাসেল, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, হযরত মাওঃ মুফতি আবু সাফওয়ান মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ, হযরত মাওঃ আব্দুল আলিম আল-কাদ্বরী, হযরত মাওঃ হাফেজ হাফিজুর রহমান দুলাল, হযরত মাওঃ হাফেজ জাকারিয়া আহমেদ, কেয়ার মেডিকেল সার্ভিসেস এর সকল ডিরেক্টরসবৃন্দ সহ অন্যান্য অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com