রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

নবীগঞ্জে নদী তীরের মাটি কেটে বিক্রির অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৫০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের শতক মালিটিলা (বিজনা নদীর পাড়) থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকার রাস্তা ভেঙ্গে জন চলাচল বন্ধসহ মাটি ধ্বসে যে কোন দুর্ঘটনা ঘটার আশংকা করা হচ্ছে।
এ ব্যাপারে শতক মালিটিলা গ্রামের মোঃ আব্দুল কাইয়ুম নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, মৃত তেরা মিয়ার পুত্র কদ্দুস মিয়া ও মৃত আফছর উল্লাহর পুত্র মোঃ আব্দুল মিয়া শতক মালিটিলা (বিজনা নদীর পাড়) থেকে গত এক সপ্তাহ ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিভিন্নজনের কাছে বিক্রি করছেন। এরা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। অভিযোগে বলা হয়, শতক মালিটিলার পাড়ে অবস্থিত সৈয়দাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আসা-যাওয়া বা খেলাধুলার সময় দুর্ঘটনার শিকার হতে পারে। মাটি উত্তোলনের কারণে মালিটিলা পাড়ের রাস্তা ভেঙ্গে এলাকার জনসাধারণের চলাচল হুমকীর সম্মূখীন হয়ে পড়বে। পানি ব্যবহারের জায়গা কেটে ফেলায় এলাকার লোকজন গোসলসহ পানি ব্যবহারে অসুবিধায় পড়েছেন। অভিযোগে মালিটিলা থেকে মাটি উত্তোলন বন্ধ ও অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com