বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শায়েস্তাগঞ্জ অলিপুরে পুনরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৫০১ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে রাস্তার দুই পাশে শতাধিক অবৈধভাবে স্থাপনা পুনরায় উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। গতকাল বুধবার (১১ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার মহাসড়কে পাশে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিল্পাঞ্চলখ্যাত অলিপুরে মহাসড়কের দুই পাশে শত শত অবৈধ স্থাপনা গড়ে উঠে। ফলে ফুটপাত দিয়েও জনগণের চলাচলা ফেরায় মারাত্মক অসুবিধা সৃষ্টি হয়। কখনো যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হয় পরিবহনসহ সাধারণ যাত্রীদের। এতে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অবশেষে মহাসড়কের পাশের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০-১২ দিন আগে আগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে পুনরায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরানোর জন্য মাইকিং করা হয়েছে। এর মধ্যে যারা সরায়নি তাদের গুলো উচ্ছেদ করা হয়েছে। মুলত এসব স্থাপনা সড়ক ও জনপথ বিভাগ থেকে আগেই উচ্ছেদ করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com