বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শচীন্দ্র কলেজে বার্ষিক মিলাদ-মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৫৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল মঙ্গলবার শচীন্দ্র কলেজে বার্ষিক মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রভাষক মোঃ নজরুল ইসলাম খানের সঞ্চালনায় ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মিলাদ কমিটির আহ্বায়ক প্রভাষক মো. মঈন উদ্দিন। মিলাদ-মাহফিল অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ছিল মানব জীবনের প্রতিটি পর্যায়ে ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন, সততা, নীতি-নৈতিকতা ও শিক্ষকদের সাথে শিক্ষার্থীর আচরণ বিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচনা পর্বে অংশ গ্রহণ করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদের খতিব মুফতি মাওঃ মো. আব্দুল মজিদ পিরিজপুরী, রিচি দাখিল মাদ্রাসার সুপার মুফতি মাওঃ মো. আবু তাহের, সহকারী অধ্যাপক মো. তরিকুল ইসলাম হারুন, প্রভাষক গৌতম সরকার, প্রভাষক লতিফ হোসেন, মাওঃ মুখলিছুর রহমান চৌধুরী, শিক্ষার্থী মর্তুজ আহমেদ প্রমূখ। আলোচনা শেষে ইসলামী কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অতঃপর মিলাদ শেষে কলেজের সকল শিক্ষার্থীর ভাল ফলাফল, কলেজের সার্বিক কল্যাণ কামনা এবং কলেজের প্রতিষ্ঠাতা বাবু শচীন্দ্র লাল সরকারের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে মুনাজাত করা হয়। মিলাদ অনুষ্ঠান পরিচালনার সহযোগিতায় ছিলেন মিলাদ কমিটির সদস্য-প্রভাষক আছমা খাতুন, প্রভাষক ইয়ামিন আলী ও প্রভাষক মোহাম্মদ আব্দুল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com