বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ফেন্সিডিলসহ আটক ৪

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৭৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার হবিবপুর এলাকায় ১০২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ফেন্সিড়িল পাচারকাজে ব্যবহৃত একটি অটোরিক্সা (সিএনজি) কে জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোর্শেদ আলমের নেতৃত্বে কাসিমনগর-কালিকাপুর সড়কের হবিবপুর এলাকায় সিএনজি অটোরিক্সা তল্লাশী চালিয়ে ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রিপন মিয়া (১৯) শিবনগর গ্রামের ধনু মিয়ার ছেলে ওসমান গণি (৩৪) দ্বীন-মনিপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে আল আমিন (২০) ও গাড়ি (সিএনজি) চালক চৌমুহনী ইউনিয়নের সাহেবনগর গ্রামের এরশাদ মিয়ার ছেলে রোকন মিয়া (২৮) কে গ্রেফতার করেন। এ সময় জব্দ করা হয় মাদক পরিবহনের জন্য ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটি। এ ব্যাপারে মাধবপুর থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com