মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মান সম্পন্ন শিক্ষা অর্জন করতে হবে-বিমান প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭১৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন, জাতিসংঘের ঘোষণা অনুযায়ী টেকসই উন্নয়নের লক্ষ্যে মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে হবে। সেজন্য বর্তমান সরকার তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানমনস্ক শিক্ষার জন্য দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষার উপকরণ স্থাপন করছেন। ছাত্র-ছাত্রীদের জন্য কোটি কোটি বই বিনামূল্যে বিতরণ করে যাচ্ছে। সরকারের ইচ্ছা হচ্ছে-কারিগরি শিক্ষায় ছাত্র-ছাত্রীদের শিক্ষিত করে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলা।
গতকাল শুক্রবার বিকালে মাধবপুর উপজেলার বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোসাব্বির হোসেন বেলালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর নূর, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, ধর্মঘর ইউপি আওয়ামী লীগ সভাপতি পারুল আহমেদ, সাবেক সভাপতি আব্দুল হাই, চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, হরষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া, শিক্ষক ফারুক আহমেদ, প্রকৌশলী প্রদীপ কুমার সরকার।
শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের ৮০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com