বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৩৭ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য শাখার নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান গত ২৬ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরীর পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ ও বিশিষ্ট কমিউনিটি নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক, কাউন্সিলর ও টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আয়াছ মিয়া, সংগঠনের সাবেক উপদেষ্টা সদস্য রাজনীতিবিদ আব্দুল আহাদ চৌধুরী, রাজনীতিবিদ আ স ম মিছবাহ, প্রবাসী বালাগঞ্জ উপজেলা সমিতির চেয়ারপার্সন শফিক উল্লাহ মিছলু, বিশিষ্ট নারী নেত্রী মেহের নিগার চৌধুরী, মোঃ গোলাম কিবরিয়া, মনির আহমদ প্রমুখ।
সভায় বক্তারা নিরাপদ সড়ক চাই এর কার্যক্রমের ভুয়াসী প্রশংসা করেন এবং নিরাপদ সড়ক চাই সংগঠনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সড়ক আইন তৈরি করার জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান বক্তা ইলিয়াস কাঞ্চন বলেন, জনগণের ভালোবাসা ও সর্বাত্মক সহযোগিতার ফলে নিরাপদ সড়ক চাই আজ একটা ভালো অবস্থানে এসে পৌঁছেছে। তিনি বলেন আমাদের দাবির প্রেক্ষিতে সরকার আজ সড়ক আইন প্রণয়ন করেছেন এবং সেটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছার কারণে। সেই আইনের বাস্তবায়ন যাতে দ্রুত কার্যকর করা হয় সেই লক্ষ্যে আমাদের সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক আশিক বক্স। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, রাজনীতিবিদ কমিউনিটি নেতা ইসলাম উদ্দিন, আব্দুস সালাম, সিজিল মিয়া, মাহমুদ আলী, হাসান চৌধুরী, আনসার মিয়া, সোহেল আহমদ, শিপলু আহমেদ, শাহ মোহাম্মদ আলী, আশিক বক্স, তোফায়েল আহমদ, তায়েফ সরোয়ার, মুহিবুর রহমান, মিসবা বিএস চৌধুরী, আব্দুর রহিম, হাসান চৌধুরী, মোহাম্মদ আলী শেখ, সেলিনা আক্তার জোসনা, হাফছা বেগম, নুরুল হক ও মোহামমদ মুজিব হুসেন প্রমুখ।
নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটিকে উপস্থিত সবার সাথে পরিচয় করিয়ে দেন। সভা শেষে উপস্থিত সবাই নৈশভোজে অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com