শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শায়েস্তাগঞ্জে বিশিষ্ট মুরুব্বি ছাবু মিয়ার পরিবারের উপর হামলা

  • আপডেট টাইম শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে উপজেলার নিশাপট গ্রামে জমি দখল করতে বাধা দেওয়া প্রভাষক আব্দুল গনির নেতৃত্বে বিশিষ্ট মুরুব্বি সর্দার ছাবু মিয়ার পরিবারের উপর হামলা করেছে দূর্বিত্তরা। স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে গনি মিয়ার লোক জন ছাবু মিয়া সরদারের পরিবারের উপর হামলা চালায় এতে ছাবু মিয়া সরদার (৬৫) তার ছেলে শামীম মিয়া (৩৫) সহ তিন জন আহত হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় ছাবু মিয়া ও শামীম মিয়াকে হবিগঞ্জে সদর হাসপাতালে প্রেরণ করেন। কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর আহত অবস্থায় শামীম মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনার পর থেকে আহত ছাবু সরদারের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রভাষক গনি মিয়ার লোক জন তাদের বিরুদ্ধে দায়ের করেছে মিথ্যা মামলা তার সাথে হুমকী ও দিচ্ছে এনিয়ে এ পরিবারটি অস্বস্তিতে রয়েছে। অবশেষে সুবিচারের আশায় গত ২৬ ফেব্রুয়ারি হবিগঞ্জে কোর্টে ছাবু মিয়া সরদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আহত ছাবু মিয়া সরদার জানান, আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীন আছি প্রশাসনের কাছে এর সুবিচার কামনা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com