রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

লাখাই উপজেলায় ২ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত লাখাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। মঙ্গলবার দুপুরে ভবনটির উদ্বোধনী ফলক উন্মোচন শেষে মোনাজাতে অংশ নেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই প্রকল্পের বাস্তবায়ন করেছে।
৪ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করে দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। উদ্বোধনকালে লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকার উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন কেশব চন্দ্র রায়, জ্যোতি সঞ্জন সিনহা, বদর উদ্দিন চৌধুরী, সুন্দর আলম, মোঃ কাছুম আলী, মোঃ ছুরত আলী, মোঃ সাহেদ আলী, গাজী শাহজাহান চিশতি, নূর মিয়া, সুনীল সরকার, শফিকুল ইসলাম চৌধুরী, মোঃ রজব আলী, মোঃ তাজুল ইসলাম, মোঃ বজলুর রহমান বলু, আব্দুল হক, মোঃ শাহ আহমদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, অ্যাডভোকেট মাহফুজ মিয়া, আব্দুল মতিন, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, এনামুল হক মামুন, ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, রফিকুল আলম মলাই প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com