বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে গণফোরামের দেবপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড কমিটি গঠন

  • আপডেট টাইম বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৮৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গণফোরামের ২নং ওয়ার্ড কমিটি গঠনকল্পে এককর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় বৈঠাখাল গ্রামে আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবীগঞ্জ উপজেলা গণফোরামের আহ্বায়ক আবুল হোসেন জীবন। দেবপাড়া ইউনিয়ন গণফোরামের সদস্য সচিব নজরুল ইসলাম পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা গণফোরামের সদস্য সচিব মুরাদ আহমদ ও যুগ্ম আহ্বায়ক মাওলানা মুশাহিদ আলী। সভায় বক্তব্য রাখেন দেবপাড়া ইউনিয়ন গণফোরামের যুগ্ম আহ্বায়ক ডাঃ তাজুদ মিয়া ও যুগ্ম সদস্য সচিব জাকির হোসেন, ৩নং ওয়ার্ড গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল মিয়া।
সভায় সর্বসম্মতিক্রমে হারুন মিয়াকে সভাপতি, জিয়াউর রহমান, ফজর আলী ও রাজু মিয়াকে সহ-সভাপতি, আঙ্গুর মিয়াকে সাধারণ সম্পাদক, সামছুল ইসলাম শিলুকে যুগ্ম সাধারণ সম্পাদক, সুহেল মিয়াকে সহ-সাধারণ, রাজন মিয়াকে সাংগঠনিক সম্পাদক, তানজিল মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক, সুজন মিয়াকে সহ সাধারণ সম্পাদক, শিফার মিয়াকে প্রচার সম্পাদক, বক্কর মিয়াকে অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট দেবপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন জীবন বলেন, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো সুসংগঠিত করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com