বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ের আলেম সমাজ ও তৌহিদী জনতার বিক্ষোভ ॥ সাদপন্থীদের ইজতেমা জীবন দিয়ে হলেও প্রতিহত করার ঘোষণা

  • আপডেট টাইম বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৫৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ কথিত সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবীতে বানিয়াচংয়ে সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে শত শত আলেম-ওলামা ও মুসুল্লিরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে বড়বাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হন। মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও মাওলানা মুনতাসীর আলম সোহানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ইয়াহিয়া, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা গোলাম কাদির, হাজী ফরিদ উল্লা প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামাসহ তৌহিদী জনতা বিতর্কিত সাদপন্থীদের কথিত ইজতেমা হবিগঞ্জের মাটিতে হোক তা চান না। তাই প্রশাসন যে কোন ধরনের টালবাহানার মাধ্যমে যদি কথিত ইজতেমা করতে দেয় তাহলে আলেম-ওলামা ও তৌহিদী জনতার রক্তের উপর দিয়ে করতে হবে। সবাই জীবন দিয়ে হলেও ইজতেমার নামে এই ইমান বিধ্বংসী কাফেলা প্রতিহত করবে। সমাবেশে বক্তারা ইমান রক্ষায় জীবন দেয়ার জন্য কে কে প্রস্তুত জিজ্ঞেস করলে শত শত মানুষ দুই হাত তুলে সম্মতি জানান। বক্তারা সাদপনস্থীদের কথিত ইজতেমার অনুমতি না দেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com