মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

দিনারপুর কলেজে অবমূল্যায়নের শিকার ভবন ও ভুমিদাতা পরিবার ॥ সচেতন মহল, শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীর ক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের দিনারপুর কলেজে চরম অবমূল্যায়নের শিকার ‘ভবন ও ভুমিদাতা’ পরিবার। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে বইছে ক্ষোভ ও নিন্দার ঝড়। জানা যায়, প্রায় ২০ বছর পূর্বে দিনারপুর কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু তহবিল না থাকাসহ নানা জটিলতার কারণে কলেজটি চালু করা সম্ভব হয়নি। এ অবস্থায় দীর্ঘ প্রায় ১৬ বছর কলেজের ভুমিটি পরিত্যক্ত ছিল। একপর্যায়ে দেওপাড়া গ্রামের দানশীল ব্যাক্তি আব্দুর রউফ চৌধুরী সুরুজ মিয়াসহ ভুমিদাতারা তাদের ভূমি ফেরত চাইলে ৩ মাসের মধ্যে ভবন নির্মানের প্রতিশ্রুতি দেয় কলেজ বাস্তবায়ন কমিটি। এমন কঠিন মুহূর্তে এগিয়ে আসেন হবিগঞ্জ শহরের আমির চান কমপ্লক্সের সত্বাধিকারী লন্ডন প্রবাসী সমাজসেবক আবুল কাশেম। তিনি প্রায় ৪৩ লাখ টাকা ব্যয়ে কলেজের মূল ভবনটি নির্মান করে দেন। এরপর থেকেই বিভিন্ন ভাবে অবমূল্যায়নের শিকার হতে থাকে ‘ভবন ও ভুমিদাতা’ পরিবার গুলো। গত রবিবার কলেজের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি। ওই অনুষ্ঠানেও ‘ভবন ও ভুমিদাতা’ পরিবারের সদস্যদের দাওয়াত করা হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে বইছে ক্ষোভ ও নিন্দার ঝড়।
এ বিষয়ে জানতে চাইলে অন্যতম ভুমিদাতা মৃত হাজী আব্দুস সামাদের পুত্র লন্ডন প্রবাসী জামাল আহমেদ জানান, চরম অবমূল্যায়নের শিকার হচ্ছে তারা। কলেজের ভাল-মন্দ কোন বিষয়েই তাদেরকে জানানো হয় না। এমনকি শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানেও তাদের পরিবারের কাউকে দাওয়াত করা হয়নি। বিষয়টি তাদের চরমভাবে ব্যথিত করেছে।
অপর ভুমিদাতা আব্দুর রউফ চৌধুরী সুরুজ মিয়ার পুত্র জালাল চৌধুরী ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে জানান, কলেজের ভবন দাতাদের নামফলক থাকলেও ভুমিদাতা হিসেবে তার পিতার কোন নামফলক নেই। শুধুমাত্র প্রিন্সিপালের কক্ষে দায়সারা ভাবে একটি সাইনবোর্ড সাঁটানো আছে। তাও পড়ে আছে অযত্ন-অবহেলায়। শুধু তাই নয়, নামটিও অশুদ্ধভাবে লিখে রাখা হয়েছে। এতেই বুঝা যায় ভুমিদাতাদের প্রতি কতটা উদাসীন তারা।
কলেজের মূল ভবনদাতা লন্ডন প্রবাসী সমাজসেবক আবুল কাশেম বলেন, ‘আমরা কলেজের কঠিন দুঃসময়ে সহযোগীতার হাত বাড়িয়েছিলাম। উদ্দেশ্য ছিল এলাকায় শিক্ষার প্রসার ঘটুক। কিন্তু আমাদের চরমভাবে অবমূল্যায়ন করা হয়েছে। অন্য দুটি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও আজও পর্যন্ত আমার দেয়া মূল ভবনটির কোন আনুষ্ঠানিকতাই হয়নি। এমনকি শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে নামটি পর্যন্ত উচ্চারণ করতেও নির্লজ্জ কৃপনতা দেখানো হয়েছে।’ তিনি বলেন, ‘যদিও নাম আমাদের মূখ্য উদ্দেশ্য নয়। কিন্তু তারপরও অবমূল্যায়ন আর উদাসীনতার সংস্কৃতি চর্চা হলে ভবিষ্যতে মানুষ সামাজিক কর্মকান্ডে চরমভাবে নিরুৎসাহিত হবে। এতে ক্ষতিগ্রস্ত হবে দেশ ও সমাজ।’
তিনি আরো বলেন, ‘দিন আনে দিন খায় এমন মানুষও সাধ্য অনুযায়ী সহযোগীতা করে কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে। অথচ সেইসব সাধারণ মানুষকেও আজ অবমূল্যায়ন করা হয়েছে। এ অবস্থায় সচেতন মানুষসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।’ প্রতিক্রিয়া জানতে চাইলে গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ বলেন, ‘ভবন ও ভুমিদাতা পরিবারের প্রতি অসম্মান ও অবমূল্যায়নের বিষয়টি খুবই দুঃখজনক ও নিন্দনীয়। ভবন ও ভুমি দিয়ে যারা সহযোগীতা করেছেন তাদের ভূমিকা অপরিসীম। তাদের যথার্থ মূল্যায়ন করা উচিত। কলেজের একজন অন্যতম উদ্যোক্তা হিসেবে আমি বিষয়টির প্রতিকার দাবি করছি।’
জানতে চাইলে কলেজ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান মুকুল বলেন, ‘অবমূল্যায়ন করার কোন সুযোগই নেই। এমন মানষিকতা আমরা লালন করি না। তবে হয়তো মনের অজান্তে কোথাও খানিকটা দূরত্ব তৈরি হয়ে থাকতে পারে। এমনটি হয়ে থাকলে তা খুবই দুঃখজনক। আমরা নিশ্চয়ই এ দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করব।’
এদিকে, সোমবার দিবাগত রাতে বিষয়টি সম্পর্কে জানতে কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি ডাঃ আব্দুল হাইয়ের সাথে বার-বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com