বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অতিরিক্ত সচিব আনোয়ার চৌধুরীর ভাই মোর্শেদ চৌধুরী আর নেই

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার চৌধুরীর বড় ভাই ও ইসলামপুর দরবার শরিফের পীর হযরত মাওঃ রফিকুল ইসলামের মেয়ের জামাতা মোর্শেদ আহমেদ চৌধুরী (৭১) আর নেই। শনিবার রাত সাড়ে ৮টায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি একমাত্র মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন হোমিও চিকিৎসক। পারিবারিক সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের বাড়ীতে শনিবার রাতে তিনি অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রবিবার বাদযোহর জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। তাঁর মৃত্যুতে মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com