শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে ও মিরপুরে ট্রেন থেকে আবারও তেল চুরির হিড়িক

  • আপডেট টাইম শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ও মিরপুরে আবারও তেল চুরির হিড়িক পড়েছে। কিছুদিন বন্ধ থাকার পর কতিপয় চোরাকারবারিরা আবারও তেল চুরি করতে তৎপর হয়ে উঠেছে।
অভিযোগ রয়েছে, রেল ও লরির অসাধু ড্রাইভারদেরকে ম্যানেজ করে আখাউড়া থেকে রশিদপুর রেলস্টেশন পর্যন্ত বিভিন্ন স্পটে ঘন্টার পর ঘন্টা ট্রেন দাড় করিয়ে তেল খুলে নিয়ে যাচ্ছে এসব চোরাকারবারীরা। এছাড়া শায়েস্তাগঞ্জ, ওলিপুর, লস্করপুর, মিরপুরসহ বিভিন্ন স্পটে পদ্মা, মেঘনা, যমুনা লরি দাড় করিয়ে দেদারছে তেল বিক্রি করছে। হবিগঞ্জের তৎকালীন পুলিশ সুপার বিধান ত্রিপুরা লস্করপুর রেলগেইট থেকে তেলসহ লরি আটক করেন। এরপর কিছুদিন তেল চুরি বন্ধ থাকে। বর্তমানে আবারও দেদারছে তেল চুরির হিড়িক পড়েছে।
অনুসন্ধানে জানা যায়, রাত ১২টা থেকে ভোর পর্যন্ত বিভিন্ন রেল লাইনের বিভিন্ন স্পটে ট্রেন ক্রসিং এর নামে দাড়িয়ে থেকে এসব তেল পাচার করার সুযোগ করে দিচ্ছেন অসাধু ড্রাইভাররা। বিনিময়ে মোটা অংকের টাকা নিচ্ছে। এতে করে সরকারের গচ্ছা যাচ্ছে লাখ লাখ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com