বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে দু’মাদক ব্যবসায়ীর কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ৪ মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা নিবার্হী ম্যাজিষ্ট্রেট তাসনূভা নাশতারান ও উপজেলার সহকারি কমিশনার ভূমি নিবার্হী ম্যাজিষ্ট্রেট আয়েশা আক্তার পৃথক পৃথক রায়ে দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের সফিক উদ্দিন এর ছেলে মেহেদী হাসান (৩২) একই এলাকার সুফিউদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (৩২), মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের মুখলেছুর রহমানের ছেলে মোঃ এনামুল হক (২২) ও গোবিন্দপুর গ্রামের আব্দুল হকের ছেলে মোঃ হেলাল মিয়া (৩০)। পুলিশ জানান, মঙ্গলবার দুপুরে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ গোলাম মোস্তফা উপজেলার তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মেহেদী হাসান ও মাহমুদুল হাসানকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিচারক তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপর দিকে একই দিন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম দেবনগর এলাকা থেকে ২ কেজি ভারতীয় গাঁজাসহ এনামুল হক ও হেলাল মিয়াকে গ্রেফতার করে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলার সহকারি কমিশনার ভূমি নিবার্হী ম্যাজিষ্ট্রেট আয়েশা আক্তার এর কার্যালয়ে হাজির করলে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উল্লেখ্য যে, মাধবপুর উপজেলার সিমান্তবর্তী এলাকা চা-বাগান অধ্যুষিত এলাকাগুলোতে মাদকের ছড়াছড়ি বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিনই আইন শৃংখলা বাহিনীর সদস্যরা মাদকসহ পাচারকারীদের গ্রেফতার করলেও চিহিৃত মাদক ব্যবসায়ীরা থেকে যায় ধরা-চোয়ার বাহিরে। ফলে নিয়ন্ত্রন করা যাচ্ছে না মাদক পাচার ও বিকিকিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com