বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বহুলায় প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সম্প্রতি ৭টি কক্ষের ২য় তলা ফাউন্ডেশন বিশিষ্ট এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন এমপি আবু জাহির। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই প্রকল্প বাস্তবায়ন করছে।
উদ্বোধনের প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, বহুলা একটি আদর্শ গ্রাম। সর্বপ্রথম এই গ্রামে জুনিয়র হাইস্কুল করেছি। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দায়িত্বপ্রাপ্তদের আরো আন্তরিক হওয়ার আহবান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক, উপজেলা ইঞ্জিনিয়ার ওবায়দুল বাশার, ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান চৌধুরী, জাহির মিয়া, আলমগীর আলম, অ্যাডভোকেট আজিজুর রহমান সজল খান, আব্দুল গনি, আসাদুজ্জামান, সালেহ আহমেদ চৌধুরী, সাব্বির আহমেদ রনি, আসিফ আহমেদ নাইম, এনাম আহমেদ, লস্কর গাজী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা লুৎফুন্নেছা, রায়হানা বেগম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com