বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

কালিয়ারভাঙ্গা ইউনিয়নে গণফোরামের ৫ নং পুরানগাঁও ওয়ার্ড কমিটি গঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬২৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে গণফোরামের ৫নং পুরানগাঁও ওয়ার্ড কমিটি গঠনকল্পে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়ারভাঙ্গা ইউনিয়ন গণফোরামের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে গতকাল সোমবার সন্ধায় স্থানীয় ইমামবাড়ী বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। কালিয়ারভাঙ্গা ইউনিয়ন গণফোরামের সদস্য সচিব জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা গণফোরামের সদস্য সচিব মুরাদ আহমদ। এতে বক্তব্য রাখেন কালিয়ারভাঙ্গা ইউনিয়ন গণফোরামের যুগ্ম আহ্বায়ক মোঃ ওবায়দুর রহমান, যুগ্ম সদস্য সচিব হুমায়ুন কবির তালুকদার ও শীতেশ সরকার, ছাত্রনেতা ইফতেখার চৌধুরী ফরহাদ ও আলী আহমেদ অপু। কর্মী সভায় সর্বসম্মতিক্রমে মোঃ ওবায়দুর রহমানকে সভাপতি, মোঃ নুরউল্লা চৌধুরী, আব্দুর রেজ্জাক ও মোঃ শাহাবুদ্দিনকে সহ-সভাপতি, মোঃ সেকুল ইসলামকে সাধারণ সম্পাদক, নাজিম উদ্দীন ও তাজুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, এরশাদ মিয়াকে সাংগঠনিক সম্পাদক ও হাফিজুর রহমানকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পুরানগাঁও ৫ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে মুরাদ আহমদ বলেন, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার হাতকে শক্তিশালী করতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করে সংগঠনকে আরো সুসংগঠিত করার আহ্বান জানান। অনুষ্ঠিত কর্মী সভায় গণফোরামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩নং কালিয়ারভাঙ্গা ওয়ার্ড যুব সংহতির সাধারণ সম্পাদক মাহিদ আহমদ ও পুরানগাঁও ৫নং ওয়ার্ডের সাইদুল ইসলাম সংগঠনে যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com