বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে আপনজনের উদ্যোগে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক সংগঠন “আপনজন” এর উদ্যোগে গত শনিবার শায়েস্তাগঞ্জ উপজেলাধীন সুধিয়াখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সহায়ক উপকরণ স্কুল ব্যাগ, টিফিন বক্স এবং ওয়াটার পট বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে আয়োজিত ছাত্র-শিক্ষক ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন আপনজন সভাপতি রোটারিয়ান বাদল রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি ছিলেন আপনজনের সাধারণ সম্পাদক এডঃ কামরুল হাছান চৌধুরী, এসএমসি সভাপতি মোঃ জয়নাল আবেদীন, পিটিএ সভাপতি মোঃ মকবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আপনজনের সাবেক সাধারণ সম্পাদক শচীন্দ্র কলেজের সহকারী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম হারুন। বক্তব্য রাখেন, আপনজনের সাবেক সভাপতি এডঃ ছগীর আহমেদ সাজ্জাদ, সাবেক সভাপতি হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডঃ সফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক কৃষি ব্যাংক কর্মকর্তা জিতেশ রঞ্জন সুত্রধর। উপস্থিত ছিলেন আপনজন কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যবসায়ী হাজী কুতুব উদ্দিন, ব্যবসায়ী সিরাজ উদ্দিন, প্রধান শিক্ষক প্রাণেশ রঞ্জন দাশ, এডঃ আজিজুল হক চৌধুরী জুয়েল, অডিট কমিটির সদস্য সচিব জনতা ব্যাংক ম্যানেজার মোঃ মকসুদ আলী এবং আপনজন সদস্য ব্যবসায়ী প্রণব পাল। আপনজন প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সমাজকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com