বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে পিকআপ ও গরুসহ দু’চোর গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬০৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর-তেমুহনিয়া এলাকা থেকে চোরাই গরু ও পিকআপসহ দু’চোরকে জনতার সহযোগিতায় আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর ৬টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ওই এলাকায় অভিযান চালিয়ে জনতার সহযোগিতায় উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিন বেজুড়া গ্রামের বাদল মিয়ার ছেলে মুক্তার মিয়া (২৬) ও খড়কী গ্রামের ফারুক মিয়ার ছেলে মারুফ মিয়া (১৯) কে আটক করে। এ সময় একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-২০-১৭০৬) ও চোরাই দুটি গরু জব্দ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায় ভোররাতে জগদীশপুর ইউনিয়নের বড়ধলিয়া গ্রামের হিরা মিয়ার ৩টি গরু চুরি করে নিয়ে যায়। হিরা মিয়া বিষয়টি তাৎক্ষনিক টের পেয়ে বাড়ীর লোকজন নিয়ে খোজা শুরু করে এবং স্থানীয় পুলিশ ফাঁড়িকে জানায়। এ দিকে চোরেরা চোরাই গরু পিকআপে করে পালিয়ে যাওয়ার সময় উল্লেখিত এলাকা থেকে জনতার সহযোগিতায় চোরদের আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু চোর চক্রের মূলহোতা সহ ৪/৫ জন পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com