বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তানগর তারা কুঠিরে আবারো দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তানগরের তারা কুঠিরে আবারো দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। গতকাল ভোররাত ৪টার দিকে চোরেরা ওই বাসার জানালার গ্রিল কেটে ভেতবে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
জানা যায়, প্রতিদিনের ন্যায় ওই বাসার সবাই রাতের খাবার খেয়ে ১২টার দিকে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় ওই বাসার উত্তর দিকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে একদল চোর। তারা ভেতরে প্রবেশ করে কয়েকটি কক্ষের বিভিন্ন দরজা বন্ধ করে দেয়। এসময় তারা বিভিন্ন কক্ষতে লুটপাট চালায়। চোরের দল ওই বাসা থেকে নগদ টাকা, স্বর্ণলঙ্কার ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
উল্লেখ্য, ইতিপুর্বেও ওই বাসায় আরো দু’বার চুরি সংঘঠিত হয়। একের পর এক চুরি হলেও এখন পর্যন্ত কোন চোরকে গ্রেফতার বা চোরাই মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে চুরির খবর পেয়ে সদর থানার এসআই জুয়েল সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com