বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে যমুনা পার্কে ডাকাতির চেষ্টার সময় দুই ডাকাত আটক

  • আপডেট টাইম শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ডাকাতির চেষ্টার সময় দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ওই দুই ডাকাতকে আটক করে মাধবপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পার্কের পেছনের গেইটের বাইরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি সংঘবদ্ধ ডাকাতদল। বিষয়টি আঁচ করতে পেরে পুলিশে খবর দেন যমুনা গ্রুপের নিরাত্তাকর্মীরা। পরে নিরাপত্তা কর্মী এবং গ্রামবাসীদের সহযোগিতায় দুই ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করে দুই ডাকাত। বাকি ডাকাতদের গ্রেফতারেও চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এ ঘটনায় মাধবপুর থানায় মামলা করেছেন এসআই আবুল কাসেম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com