বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তানগরে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে একদল বখাটে

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের শায়েস্তানগরে তুচ্ছ ঘটনা নিয়ে লিমন আহমেদ স্বাধীন (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে একদল বখাটে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় স্বাধীনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ভয়ানক সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
আহত সূত্রে জানা যায়, পূর্ব ভাদৈ গ্রামের মৃত আনু মিয়ার পুত্র ভাদৈ আইডিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী গতকাল বৃহস্পতিবার জেকে স্কুলে পরীক্ষা দিয়ে বের হলে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকায় আছিপুর গ্রামের সারোয়ার হোসেন (১৮) সহ কতিপয় যুবকরা তাকে এলোপাতারি ছুরিকাঘাত করতে থাকে। এক পর্যায়ে তার চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে সারোয়ারসহ তার সাথে থাকা অপর এক যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পরে সদর থানার পুলিশ এসে দুই যুবককে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ওসি মাসুক আলী জানান, আহত স্বাধীনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com