সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে গণফোরামের কালিয়ারভাঙ্গা ইউপি আহ্বায়ক কমিটি গঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন গণফোরামের আহ্বায়ক কমিটি গঠনকল্পে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউনিয়নের স্থানীয় ইমামবাড়ী বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন গণফোরাম নেতা মোঃ নজরুল ইসলাম। গণফোরাম নেতা জিয়াউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গণফোরাম কেন্দ্রীয় সদস্য ও নবীগঞ্জ উপজেলা আহ্বায়ক আবুল হোসেন জীবন।
বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা গণফোরামের সদস্য সচিব মুরাদ আহমদ, যুগ্ম সদস্য সচিব নুরুল আমিন পাঠান ফুল ও ড.রেজা কিবরিয়ার ব্যক্তিগত সচিব শাহাবুদ্দিন শুভ। এতে বক্তব্য রাখেন গণফোরাম নেতা শেকুল মিয়া, কাওছার মিয়া, রাজু মিয়া, ছাত্রনেতা ফরহাদ ও অপু। কর্মী সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ নজরুল ইসলামকে আহ্বায়ক, আব্দুস সামাদ খসরু, মুতালিব মিয়া, ওবায়দুর রহমানকে যুগ্ম আহ্বায়ক ও জিয়াউর রহমানকে সদস্য সচিব এবং হুমায়ূন কবির তালুকদার ও শীতেশ সরকারকে যুগ্ম সদস্য সচিব করে কালিয়ারভাঙ্গা ইউনিয়ন গণফোরামের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন জীবন বলেন, নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে এক মাসের মধ্যে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন করাসহ গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com