বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রী কলেজে ইভটিজিং, সন্ত্রাস, বাল্য বিবাহ, মাদক ও তথ্য প্রযুক্তির অপব্যবহার এবং দাঙ্গার বিরুদ্ধে সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইভটিজিং, সন্ত্রাস, বাল্য বিবাহ, মাদক ও তথ্য প্রযুক্তির অপব্যবহার এবং দাঙ্গার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি সম্পর্কে এক আলোচনা সভা গতকাল লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়েছে।
কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারঃ) মোঃ জাবেদ আলী। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। প্রভাষক রাজীব কুমার আচার্য্য এর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, ওসি তদন্ত অজয় চন্দ্র দেব।
এতে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন প্রভাষক মোঃ আলী আজম, প্রভাষক কৃষ্ণমোহন বনিক, সহকারী অধ্যাপক মুজিবুল হক, সহকারী অধ্যাপক কাইয়ূম আলী, ছাত্রছাত্রীর পক্ষে মোঃ সালমান মোল্লা, মোঃ মুবাশ্বির মিয়া, রূপালী আক্তার প্রমুখ।
সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম দাঙ্গার বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করিয়ে বলেন, তথ্য প্রযুক্তি আমাদের যতটা না উন্নত করছে, ঠিক ততটাই এর অপব্যবহার আমাদের সমাজের অপরাধ সৃষ্টির মূল কারণ হয়ে দাড়িয়েেেছ। দাঙ্গা একটি সমাজিক অপরাধ। দাঙ্গা একটি পরিবারের শতশত স্বপ্নের অকালে অপমৃত্যুর কারণ। দাঙ্গা রুখতে আমাদের ও পারিবারিকভাবে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। দাঙ্গা কোন সমাধান বা কোন অহংকারের কারণ নয়। দাঙ্গা কোন পারিবারিক ঐতিহ্য হতে পারে না। সামাজিক ব্যাধি ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও প্রযুক্তির অপব্যবহার সহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে হবে। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ (ভারঃ) মোঃ জাবেদ আলী আলোচনা সভা সফল করায় শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা, অফিস সহায়ক আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সকলকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com