বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আউশকান্দি থেকে দু’দিনে ৩টি চোরাই মোটর-সাইকেল আটক

  • আপডেট টাইম রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি তথা এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে আন্তঃজেলা চোরচক্র ও মোটর সাইকেল পাচারকারী সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। দিন দুপুরে মোটর সাইকেল চোর চক্রের সদস্যরা সুযোগ খোজেই তারা মোটর সাইকেল ও বিভিন্ন যানবাহন চুরি করে দেশের বিভিন্নœ স্থানে পাচার ও বিক্রি করছে তাদের সিন্ডিকেটের মাধ্যমে। গত শুক্রবার সন্ধ্যায় এই চক্রের সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্তরে এক ব্যক্তি একটি মোটর সাইকেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ মালিকের নিকট ৫টি মোটর সাইকেল বিক্রির জন্য নিয়ে আসে। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের সাথে কথা বার্তার একপর্যায়ে ৩টি মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়, তবে ২টি চোরাই মোটর সাইকেল আটক করে করে স্থানীয় জনতা। পরে আটককৃত দু’টি মোটর সাইকেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। গতকাল সন্ধ্যায় আউশকান্দি কিবরিয়া চত্বরের আরেকটি ওয়ার্কসপ থেকে আরেকটি ডিসকভার মোটর সাইকেল উদ্ধার করে স্থানীয় জনতা পুলিশে হস্তান্তর করেন।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাহুবল উপজেলার এক মোটর সাইকেল চোর চক্রের গডফাদার তার চক্রের সদস্যদের নিয়ে ৫টি মোটর সাইকেল বিক্রির জন্য আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে মোটর সাইকেল ওয়ার্কসপ ব্যবসায়ী ছুটন মিয়ার দোকানে নিয়ে আসে। এর মধ্যে হোন্ডা, পালসার, ইয়ামাহা, ডিসকবার, আর ওয়ান-৫ সহ লাখ লাখ টাকা মূল্যের মোটর সাইকেল। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এক পর্যায়ে মোটর সাইকেল চোর চক্রের মূলহোতার সাথে স্থানীয় লোজনের আলাচারিতার এক ফাকে সুযোগ বুঝে সে ও তার সহযোগিরা মোটর সাইকেল যোগে সটকে পড়ে। এ সময় ২টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হন জনতা। পরে স্থানীয় ওয়ার্ড মেম্বার খালেদ আহমদ জজ এর মাধ্যমে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ১টি হোন্ডা কোম্পানির মোটর সাইকেল ও একটি ডিসকাভার মোটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।
এদিকে গতকাল শনিবার সন্ধ্যায় কিবরিয়া চত্বরের অপর একটি ওয়ার্কসপ ব্যবসায়ী জাকারিয়ার দোকানে স্থানীয় লোকজন আরেকটি ডিসকভার মোটর সাইকেল দেখতে পেয়ে সন্দেহ হয়। এ সময় তাদের মাধ্যমে নবীগঞ্জ থানার ওসি অপারেশন আমিনুল ইসলামকে খবর দিলে এই মোটর সাইকেলটিও তিনি জব্ধ করে থানায় নিয়ে যান।
এ ঘটনার পরপরই স্থানীয় একজন সাংবাদিকের মোবাইলে ফোন করে এক ব্যক্তি তার নাম সেলিম মিয়া পরিচয় দিয়ে জানায় সে একজন মোটর সাইকেল ব্যবসায়ী। আটককৃত দুটি মোটর সাইকেলের বৈধ কাগজ পত্র তার কাছে আছে। একথা বলেই তার মোবাইল ফোন বন্ধ করে দেয়। খোজ নিয়ে জানা যায়, মোটর সাইকেল চোর চক্রের সাথে আউশকান্দি এলাকার কতেক যুবকের যোগসাজস রয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি অপারেশন আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি মোটর সাইকেল উদ্ধার হয়েছে বলে স্বীকার করে বলেন চোর চক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com