বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আজ সাংবাদিক ফোরাম এর প্রতিবাদ সভা

  • আপডেট টাইম রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক লোকালয় বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম সোহেলকে হুমকি, দৈনিক খোয়াই সিনিয়র স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী ও নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় আজ রবিবার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এতে জেলা সাংবাদিক ফোরামের সদস্যসহ মাঠ পর্যায়ে কর্মরত সকল সাংবাদিকগণ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গতকাল শনিবার এমদাদুল ইসলাম সোহেলকে মোবাইল ফোনে প্রাণে হত্যার হুমকি প্রদর্শণ করে এক প্রভাবশালী রাজনৈতিক কর্মী। এছাড়া সাংবাদিক জুয়েল চৌধুরী ও কিবরিয়ার চৌধুরীর উপর হামলা হয়। বর্তমানে কিবরিয়া চৌধুরী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিন্তু এখন পর্যন্ত এসব হামলাকারীরা ধরা ছোয়ার বাহিরে রয়েছে। এছাড়া সাংবাদিকের উপর নির্যাতন নিপীড়নের ঘটনা নিয়ে এ প্রতিবাদ সভার মাধ্যমে আরো কঠিন কর্মসূচি দেয়া হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com