বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৮ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বুল্লা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। লাখাই থানার (ওসি) সাইদুল ইসলাম জানান, বুল্লা গ্রামের আতাউর রহমান ও আব্দুল খালেকের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরধরে দুপুরে তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। ওসি আরো জানান, ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে আজিজ মিয়া, বাইজিদ মিয়া, খালেক মিয়া, হনুফা বেগম, রবিউল ইসলাম, মোশাহিদ মিয়া, আতাউর রহমান, রহমান মিয়া, ইমন মিয়া ও রশিদ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com