বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দ্যা হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দ্যা হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। উপলক্ষে গতকাল ৩১ জানুয়ারী, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে হবিগঞ্জ শহরের আমির চান সংলগ্ন (হবিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড কাউন্সিলর গৌতম কুমার রায়ের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ এর পরিচালনায় এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহববুর রহমান আউয়াল, রোটারিয়ান আব্দুর রাজ্জাক, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ কায়ছার রহমান, তুহিন খান, ডাঃ বিশ্বজিৎ আচার্য্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা গুলনাহার, প্রবাসী কয়েছ চৌধুরী, মোঃ এমরান। আলোচনা সভা শেষে শতাধিক ব্যক্তির হাতে শীতবস্ত্র হিসাবে (কম্বল) বিতরণ করা হয়। হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি আল-আমিন হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাকিল আহমেদ চৌধুরী, পাপলু রহমান ভূইয়া, আব্দুর জব্বার, মোজাম্মেল হক নাহিদ, আশিকুল হক শুভ, নির্জন তালুকদার, রাকিব আজাদ, আকিকুর রহমান অনিক, মোঃ শহীদুল ইসলাম, রাজন দেব, আজিজুর রহমান রবিন, জীবন মোদক, মোঃ সাগর মিয়া, শওকত আলী তুষার, সেলিম হোসেন জাহান, ওয়াসিফ খান দাইয়ান, মীর সজীব, মোঃ অন্তু, মোঃ পিয়াল প্রমূখ। সভায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, মাদক ছেড়ে মানবতার কল্যানে যুব সমাজকে কাজ করতে হবে। তাহলেই আমাদের এই দেশে হয়ে উঠবে সুন্দর ও সমৃদ্ধময় সোনার বাংলায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com