শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে বাড়তি আয়ের আশায় ব্রিক ফিল্ডে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৪১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বাড়তি আয়ের আশায় ব্রিক ফিল্ডে কাজ করতে এসে বিদ্যুৎপৃষ্টে সুমন মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১২ টায়। সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জাম্বুরাছড়া গ্রামের আবু তাহেরর পুত্র।
জানা যায়, ইটভাটা শ্রমিক সুমন মিয়া সংসারের খরচ চালাতে বাড়তি আয়ের আশায় নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর এমআরসি ব্রিক ফিল্ডে কাজ নেয়। উল্লেখিত সময়ে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। ঘটনার খরব পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল রির্পোট তৈরী করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মোঃ ইদ্রিস আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com