বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে একটি পোকা নিয়ে রহস্যের সৃষ্টি

  • আপডেট টাইম রবিবার, ১১ মে, ২০১৪
  • ৫০৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পাতা আকৃতির পোকা বা পোকাকৃতির একটি পাতা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার দুুপুরে এই জীবটিকে দেখতে শত শত মানুষ উপজেলা সদরের পশ্চিম বাজারস্থ আলেফ খাঁনের উজ্জল আয়রন স্টোরে ভিড় জমায়। উজ্জল আয়রন স্টোরের মালিক আলেফ খাঁন এক লিচু বিক্রেতার নিকট থেকে গতকাল শনিবার দুপুরে একশত লিচু ক্রয় করে দোকানে নিয়ে আসলে লিচু পাতায় এমন আজব জীবটিকে দেখতে পায়। জীবটি দেখে অনেকেই মন্তব্য করছেন আল্লাহর লীলায় পাতায় জীবন দান। অনেকেই বলছেন হুবহু একটি পাতায় আল্লাহ জীবন দিয়ে তার সৃষ্টির রহস্য দেখিয়েছেন। এটি দেখতে একটি পাতার মধ্যে শুধু মাথা লাগানো রয়েছে। পাতার খন্ডিত অংশই হাত ও পা। আবার অনেকেই মন্তব্য করলে জীবটি নিজেই চিৎ কাত হয়ে তার সারা শরীর প্রদর্শন করে। জীবটির কোনো পাকস্থলি বা পেট দৃশ্যমান হয়নি। উপস্থিত সবার একই কথা এর পূর্বে এমন সৃষ্টি আর কোনো দিন দেখেনি তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com