বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে প্যানেল চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৭০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আউশকান্দি ইউনিয়ন অফিস ভাংচুর ও প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানের উপর হামলার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে গতকাল সোমবার বিকেলে আউশকান্দি ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি ও ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন-ইউপি সদস্য সাহেল আহমেদ, সুমন আহমেদ, জাপার সহ-সভাপতি মোঃ আব্দুল হাই, দরগা মিয়া, এমরান আলী, শিপন, কয়েছ আলী, হুমায়ুন আহমেদ, আব্দুর রহিম, অপু মিয়া, মিঠু মিয়া, সুফিয়ান শাহ, সুমন আহমেদ, সাজু আহমেদ, আব্দুস সামাদ, বায়জিদ আহমেদ, লোকমান আলী প্রমূখ। বক্তারা অবিলম্বে সরকারী প্রতিষ্ঠান ভাংচুর ও জনপ্রতিনিধির উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
বক্তব্যে বলেন, সন্ত্রাসীরা দিন দুপুরে ইউনিয়ন অফিসে হামলা ও ভাংচুর করে। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মাদকসেবী ও সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তি দাবী করেন।
উল্লেখ্য- গত রোববার বিকেলে নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজারে সিএনজি শ্রমিক সমিতির বিরোধের জের ধরে আউশকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানকে অবরুদ্ধ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালায় একদল সিএনজি শ্রমিক। এ সময় তারা সাইদুর রহমানের মোটর সাইকেল ও অফিসের গ্লাস ভাংচুর করে। এ ঘটনায় সাইদুর রহমানকে উদ্ধার করতে উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখলে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com