মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

অনলাইন পত্রিকা ‘হবিগঞ্জ জার্নাল’ এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

  • আপডেট টাইম সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘সত্য প্রকাশে সাহসী যাত্রা, যোগ হোক নতুন মাত্রা’ এ শ্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে অনলাইন পত্রিকা ‘হবিগঞ্জ জার্নাল’। গতকাল রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের ডাকঘর সড়কস্থ পেপার কর্নারে পত্রিকার অস্থায়ী কার্যালয়ে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।
উদ্বোধনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মনসুর উদ্দিন আহমেদ ইকবাল বলেন ‘সাংবাদিকতায় ৫০ বছর পার করার পরও মনে হয় অনেক কিছু লেখার বাকী রয়ে গেছে।’ তিনি বলেন ‘পাঠক সংবাদের মধ্যে বস্তুনিষ্টতা প্রত্যাশা করে। তাই যারা বর্তমানে সক্রিয়ভাবে সাংবাদিকতা করছেন তাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে।’ নতুন অনলাইন পত্রিকা ‘হবিগঞ্জ জার্নাল’ পাঠকের প্রত্যাশা পুরন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী সভায় আরো বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালীম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগর, একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির প্রমুখ। বক্তারা নতুন অনলাইন পত্রিকা ‘হবিগঞ্জ জার্নাল’-এর সফলতা কামনা করে সক্রিয়ভাবে তথ্যবহুল ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য তার পত্রিকার সাথে জড়িত সাংবাদিকদের পরামর্শ দেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জার্নালের নির্বাহী সম্পাদক রহমত আলী, কোলকাতা টিভির হবিগঞ্জ প্রতিনিধি এ কে কাওসার, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য দেবীচাঁদ দাস, দৈনিক নতুন কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান, মোঃ আজিজুল ইসলাম ও রিপন মিয়া। সভা পরিচালনা করেন সৈয়দ মুফাজ্জেল সাদাত। সভা শেষে অনলাইন পত্রিকা হবিগঞ্জ জার্নালের সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম জীবন প্রদত্ত একটি সংবাদ আপলোড করে আনুষ্ঠানিকভাবে ‘হবিগঞ্জ জার্নাল’ পত্রিকার শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com