বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ হবিগঞ্জে তীব্র লোডশেডিং চরম ভোগান্তি ॥ ক্ষোভ নবীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন খাগাউড়ায় হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নবীগঞ্জে এডঃ আব্দুস শহীদ গোলাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মিলাদ হবিগঞ্জ পৌরসভার বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহরে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

বিদ্যুৎ উদ্বোধনকালে এমপি আব্দুল মজিদ খান ॥ করচা গ্রামে বিদ্যুতায়ন জাতিরজনকের কন্যা শেখ হাসিনার অনন্য অবদান

  • আপডেট টাইম রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টর ॥ হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, হাজার বছরের অন্ধকার থেকে আজ গ্রামের মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে। যা জাতির জনকের কন্যা শেখ হাসিনার অনন্য অবদান।
জননেত্রী শেখ হাসিনা বলে ছিলেন, শুধু ঢাকার মানুষ লাল-নীল বাতি দেখবে আর আমাদের গ্রাম অন্ধকারে থাকবে, তা হতে পারে না। তারই ধারাবাহিকতায় দেশের প্রতিটি গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত করা হচ্ছে। তাঁর এ কথার আজ যথার্থতা প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নত চিন্তা, দূরদর্শিতা ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ আজ উন্নয়নের এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আপনাদের এলাকায় বিদ্যুৎ এসেছে। এই বিদ্যুৎ শুধু বিদ্যুৎ না, এটি সামাজিক উন্নয়নেরও একটি মাপকাঠি। বিদ্যুতের কারনে অনেক পরিবারের ছেলে-মেয়ের বিয়ে-শাদী পর্যন্ত আটকে যায়। যা আজ থেকে আর এ এলাকায় হবে না। গতকাল ২৫ জানুয়ারি শনিবার বিকেলে বানিয়াচং উপজেলা ৫নং দৌলতপুর ইউনিয়নের করচা গ্রামে ১ কোটি ৭ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যয়ে ৬৮১টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধনী এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। করচা গ্রামের বিশিষ্ট মুরুব্বি মাধাই বৈষ্ণবের সভাপতিত্বে এবং রাজেন্দ্র বৈষ্ণব ও সম্বু বৈষ্ণবের পরিচালনায় বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোঃ মোতাহের হোসেন, ডিজিএম ইসমাত কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমীন, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি প্রফুল্ল চন্দ্র বৈষ্ণব। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ ফরিদ আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মলাই, শিক রঞ্জু কান্ত দাস প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com