মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সুরমা চা-বাগানে গলায় দড়ি দিয়ে শ্রমিকের আত্মহত্যা

  • আপডেট টাইম রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে পঞ্চাশ মৃধা (৪০) নামের এক চা শ্রমিক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার সকালে হরষপুর ফাঁড়ির ইনচার্জ এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সে ওই গ্রামের জগবন্ধু মৃধার পুত্র। গত শুক্রবার পঞ্চাশ মৃধা তার স্ত্রীকে আনতে শশুর বাড়ি যান। কিন্তু তার স্ত্রী বাড়ি না আসায় ওইদিন দিবাগত রাতের বেলা কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে সাড়াশব্দ না পেয়ে জানালা ভেঙ্গে দেখা যায় তিনি ঘরের তীরের সাথে ঝুলে আছেন। পুলিশকে খবর দেয়া হলে এসআই রকিবুলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসআই জানান, মৃতের ভাই জানিয়েছেন স্ত্রীর সাথে অভিমান করে পঞ্চাশ মৃধা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com