বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌরবাসী এখন পরিশোধ করবেন মিটার অনুযায়ী পানির বিল

  • আপডেট টাইম বুধবার, ২২ জানুয়ারী, ২০২০
  • ৭৯৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পানির গ্রাহকের ভোগান্তি লাঘবের জন্য হবিগঞ্জ পৌরসভা পৌরএলাকায় চালু করছে মিটার অনুযায়ী বিল পরিশোধ পদ্ধতি। পৌরপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী নাগরিকদের উন্নত সেবা প্রদানের অংশ হিসেবে এ পদ্ধতি চালু করা হচ্ছে। হবিগঞ্জ পৌরসভা ও তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের যৌথউদ্যোগে গ্রাহকদের মাঝে পানির সংযোগ পাইপে মিটার স্থাপন কাজ শুরু হয়েছে। এ মিটার স্থাপনের ফলে গ্রাহকরা যতটুকু পানি ব্যবহার করবেন ঠিক ততটুকু পানির বিল পরিশোধ করার সুযোগ পাবেন। অতিরিক্ত বিলের বোঝা বহন করতে হবে না। পানি না পেলে মাস শেষে নির্ধারিত মাসিক বিল পরিশোধ করতে হবে না।
হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান জানান, ‘হবিগঞ্জ পৌরসভা ও ইউজিআইআইপি-৩ আব্যশ্যিকভাবে সম্পূর্ন বিনামূল্যে আবাসিক ও বাণিজ্যিক পানির সংযোগে মিটার স্থাপন করে দিবে। চলমান মিটার স্থাপনকাজ প্রকল্প শেষে হয়ে গেলে বিনামূল্যে মিটার স্থাপন করা হবে না।’ ফলে নির্ধারিত সময়ের মাঝেই মিটার স্থাপনের কাজ সেরে নিতে গ্রাহকদের পরামর্শ দেন তিনি।
তিনি আরো জানান, প্রতিমাসে পৌরসভার কর্মচারীবৃন্দ মিটার রিডিং সংগ্রহ করবেন ও সংযোগ লাইন নিয়মিত মনিটরিং করবেন। মাস শেষে প্রতি গ্রাহকের মিটার দেখে মাসের বিল পৌছে দেয়া হবে। গ্রাহকরা পূর্বের মতো ব্যাংকে বিল জমা দিতে পারবেন।
মেয়র বলেন, পানির বিলও গ্রাহকদের সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। ১ ইউনিট হলো ১ ঘন মিটার। প্রতি ঘনমিটারে ১ হাজার লিটার। আবাসিক সংযোগে প্রতি ইউনিটে গ্রাহকরা পরিশোধ করবেন ১০ টাকা এবং বাণিজ্যিক সংযোগে প্রতি ইউনিটে গ্রাহকরা পরিশোধ করবেন ২০ টাকা। সেই হিসেবে একটি আবাসিক পরিবার মাত্র ৩০০ টাকা দিয়ে ব্যবহার করতে পারবেন ৩০ হাজার লিটার পানি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com